টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 16, 2026 12:46 pm

রাঙামাটির সদর উপজেলায় যাত্রীবাহী পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন— মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। তাদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমাকে (৪৫) উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কে উল্টে দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সড়ক দুর্ঘটনায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল, তবে পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের এনসিইসিসি কমিটি

ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা ধানক্ষেত

বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সংসদে প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকারে হাসিনা ও তার পরিবারসহ ১১ ব্যক্তি–প্রতিষ্ঠানের অর্থ পাচারের মামলা

বাড্ডার আফতাবনগর এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু