টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 17 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
August 17, 2026 1:34 pm

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিচালিত এক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্ট পিস (থান কাপড়) জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট-২০২৬) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এ মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) জনাব মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) জনাব আতিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী দল গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২৬৮ পিস ভারতীয় প্যান্টের থান কাপড় জব্দ করা হয়। উদ্ধার করা প্রতিটি থান কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার, যার সর্বমোট দৈর্ঘ্য ৩,২১৬ মিটার।

সীমান্ত চোরাচালানের এ ঘটনায় নাগেশ্বরী থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা চোরাকারবারিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চোরাচালান ও নাশকতাবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি থানা এলাকায় এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে যুবক ও যুবতীর অর্ধেগণিত মরদেহ উদ্ধার 

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ