টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা: রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 8:26 pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়াও দুই দফায় তিন দশকেরও বেশি সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরাইলে নব নির্বাচিত এম পি কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেইনি বিএনপির নেতা

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল

মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে

নুরুল হক নূরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়নি ঢামেক পরিচালক

যৌন নিপীড়নের ভয়ঙ্কর তথ্য ‘আওয়াজ ডট বিডি’তে,এ পর্যন্ত লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছে ৬০ জন