টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানে হেরেও অজিদের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ ড্র

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
August 23, 2026 3:22 pm

ক্রিকেট যে কত বড় অনিশ্চয়তার খেলা, অস্ট্রেলিয়ার মাটিতে চলমান টেস্ট সিরিজে সেটিই যেন আবার প্রমাণিত হলো। ডারউইনের প্রথম টেস্টে রূপকথার মতো এক জয় তুলে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশার জন্ম দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে মাঠে নামতেই সেই রঙিন স্বপ্ন পরিণত হয় বিষাদে। তবে একটি ম্যাচে বিশাল ব্যবধানে হারলেও, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্যাঙ্গারুদের ডেরায় গিয়ে সিরিজ ড্র করার এই অনন্য কীর্তি দেশের ক্রিকেটে এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে।

ম্যাকাইয়ে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টের চিত্রটা ছিল একেবারেই একপেশে এবং হতাশাজনক। প্রথম ম্যাচের বীরত্ব যেন নিমিষেই উধাও হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দলের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং কিংবা বোলিং; কোনো বিভাগেই ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। ফলাফল হিসেবে মাত্র দেড় দিনেরও কম সময়ের মধ্যে লজ্জাজনক এক হারের স্বাদ পেতে হয় টাইগারদের। কোনো রকম লড়াই ছাড়াই এক ইনিংস এবং ৫১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের চা-বিরতির পর নাথান লায়নের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ৮ রান করে ফিরে যান তাসকিন আহমেদ। তখন বাংলাদেশের স্কোর ছিল ৯৫ রানে ৯ উইকেট। শেষ ব্যাটার শরিফুল ইসলাম প্রথম বল ডিফেন্স করেও পরের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন। এতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ২৯ রানে।
এই ম্যাচে মিচেল স্টার্কের দাপট ছিল অসাধারণ। দুই ইনিংসে মিলে তিনি ১০ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে ৪ উইকেট। প্যাট কামিন্স ও নাথান লায়ন পান ৩টি করে উইকেট ।দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। লাঞ্চের আগেই ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। স্টার্কের পরপর দুই বলে সাদমান ইসলাম ও মুমিনুল হক আউট হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরে যান।

নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ৪৬ বলে ৩১ রান করেন তিনি। কিন্তু লায়নের বলে লং অফে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। লিটন দাস আবারও শূন্য রানে ফিরে যান। হাসান মাহমুদ ২ রানে ও মেহেদী হাসান মিরাজ ১ রানে আউট হন। তাইজুল ইসলামকে বোল্ড করে স্টার্ক নেন তাঁর দশম উইকেট। অস্ট্রেলিয়ার পেস ও স্পিন আক্রমণের সামনে টিকতে না পেরে সিরিজ ১-১ এ শেষ হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ আগস্ট

সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা

জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেফতার ১

নাসিরনগরে বৃটিশ নির্মিত ১০শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

কুমিল্লা চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্বার

মার্কিন অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের