টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিছুই ছাড়ছে না হাম ও হামের উপসর্গ,একদিনের প্রাণ কাড়ল ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে ৯৪৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 25, 2026 6:41 pm

সরকারের নানামুখী উদ্যোগেও সারাদেশে হাম ও হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। কোনো মতেই পিছু ছাড়ছে না প্রাণঘাতী এ রোগটি। দিন যতই গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে হাম। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হাম ও হামের উপসর্গে প্রাণহানি ও হাসপাতালে ভর্তির খবর পাওয়া যাচ্ছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ কাড়ল আরও পাঁচ শিশুর প্রাণ। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনও শিশুর মৃত্যু হয়নি। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৯৮৬ জন। এ সময়ে ৮৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সংখ্যক রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জনের। এই সময়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ

শীতের আগাম সবজি বাজারে, তবুও চড়া দাম

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল,দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা, পাঁচ দিনব্যাপী পালিত হবে নানা কর্মসূচি

একটি মহল দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চালাচ্ছে 

পাবনা ব্যাংকার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরএসএফ’র প্রতিবেদন জুন মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন