টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 26, 2026 9:42 am

সংগৃহীত ছবি

প্রতারণার মামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান,গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে

তিতাসের কুখ্যাত সন্ত্রাসী আন্ডার ডগ মামুনের অন্যতম সহযোগী মুক্তাসহ তিন বোনের সেকেন্ড ইন কমান্ড হাফডজন মামলার আসামি রবিউল ডাকাত আটক

পবিত্র আশুরা আজ

পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর,বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন দিগন্ত

নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বন্ধুরা

শোক বার্তা