টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা, সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 27, 2026 8:28 pm
নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা, সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় সংসদ। একই সঙ্গে দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারসহ ১২ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের প্রয়াণেও সংসদ শোক প্রকাশ করে।

শোক প্রস্তাবে আরও কয়েকজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রেখে চিফ হুইপ নূরুল ইসলাম মনি নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মহান সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশটির এই দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

সংসদে উত্থাপিত সব শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে নেপালের দুর্যোগে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

নেপালের বন্যায় সংসদে শোক/এলিস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু, জ্বালানিতে শৃঙ্খলা আনতে প্রশাসনের উদ্যোগ

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভাঙচুর

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

সৈয়দপুর বিমানবন্দরে এমপি মনজুরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই ইরানকে খণ্ডিত করা : গালিবাফ

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু