টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু নিলাম ছাড়াই লুট

প্রতিবেদক
কুড়িগ্রাম প্রতিনিধি
August 28, 2026 11:11 am

কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালা করা প্রায় ৯ লাখ সিফটি বালু নিলাম ছাড়াই ট্রাকে করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৬ আগস্ট রাত থেকে কালিরকুড়া টি-বাঁধ থেকে ফকিরের হাট পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে সিলগালা করা বালু পরিবহন করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি জানানোর পরও তা বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কালিরকুড়া টি-বাঁধ এলাকায় আগে থাকা দুটি পয়েন্টের সঙ্গে নতুন করে আরো ১১টি বালু পয়েন্ট চালু করা হয়। অভিযোগ রয়েছে, বিএনপির পরিচয়ে কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা এসব পয়েন্ট নিয়ন্ত্রণ করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বালু পরিবহনের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কেটে নদীর পিচিং ব্লক তুলে অন্তত সাতটি স্থানে রাস্তা তৈরি করা হয়।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ মে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বিশেষ অভিযান চালিয়ে ১৩টি পয়েন্টের প্রায় ৯ লাখ সিফটি বালু জব্দ ও সিলগালা করে। একই মাসের ৩০ তারিখে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ এবং বাঁধ রক্ষার দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বাঁধ কেটে তৈরি করা বালু পরিবহনের রাস্তাগুলো ভেঙে দেন।

সিলগালা করা বালু পাহারা ও সংরক্ষণের জন্য স্থানীয় ইউপি সদস্য মো. আসলাম হক মেম্বার ও মুকুল নামে দুজনের জিম্মায় দেওয়া হয়। জিম্মাদার মুকুল বলেন, আসলাম হক মেম্বার নিজেই বালু ব্যাবসার অংশীদার। তাকে জিম্মাদার করার সময়ই আমরা আপত্তি জানিয়েছিলাম। আমাদের ধারণা, তার পরামর্শেই বালু ব্যবসায়ীরা সিলগালা করা বালু নিয়ে গেছে। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিনি আমাকে বালুবাহী গাড়ি আটকাতে বলেছেন।

অভিযোগ অস্বীকার করে জিম্মাদার মো. আসলাম হক মেম্বার বলেন, বালু নিয়ে যাওয়া সম্পর্কে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার প্রতিপক্ষরা মিথ্যাচার করছে। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি বালু নিয়ে যাওয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো. মাহমুদুল হাসান বলেন, জব্দকৃত বালু চুরির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিদ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসে ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে নির্মাণ শ্রমিক মৃত্যু

চট্টগ্রাম জেলা পরিষদ সাবেকসদস্য ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবেঃ  এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ

ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

ডেমরা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত