টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির সঙ্গে গোলাগুলি, পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

প্রতিবেদক
মৌলভীবাজার প্রতিনিধি
August 28, 2026 11:18 am

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ৫২ বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া মাদরাসায় পাল্টা মানববন্ধন

বিয়ের আশ্বাসে টাকা নিয়ে লাপাত্তা প্রেমিক

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

রামপুরার উলনে লিফটের ফাঁকা দিয়ে পড়ে (শারীরিক প্রতিবন্ধী) শিশুর মৃত্যু

বীরগঞ্জে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণা মামলা, অভিযুক্ত কারাগারে

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন!

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে : আইনমন্ত্রী

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না: ট্রাম্প