টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 31 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
কিশোরগঞ্জ প্রতিনিধি
August 31, 2026 9:39 pm

কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা গুরুত্বের সঙ্গে মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর কিশোরগঞ্জে এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজটসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তথ্য প্রতিমন্ত্রী।

এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, জেলার সাম্প্রতিক আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কিশোরগঞ্জের সার্বিক সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন কার্যকরভাবে কাজ করবে বলে তিনি এ সময় দৃঢ় আশ্বাস দেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সভায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডসহ জেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকির বিষয়গুলো তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা।

এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও কঠোর ও জোরদার করার দাবি জানান তারা। সভা শেষে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ লাঘবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের চেষ্টা’র অভিযোগে সকল কার্যক্রম বন্ধ সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বহিষ্কার

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

জুরাইনে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢামেকে মৃত্যু

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি

রুহুল আমিন স্বপন সিন্ডিকেটকে “বায়রা” থেকে বিতারিত করে সেলিম ও ফখরুল ইসলামসহ সিন্ডিকেটের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন (পর্ব ১)

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার নোটিশটি বৈধ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ