টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যুব আর্ট প্রতিযোগিতা আয়োজন

প্রতিবেদক
Abdullah
October 1, 2025 5:44 am

আব্দুল আল জোবায়ের

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদ্‌যাপনকে সামনে রেখে বাংলাদেশে তরুণদের জন্য বিশেষ এক যুব আর্ট প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ বাংলাদেশ।পরিবর্তনের প্রভাবক হিসেবে তরুণ: শান্তি, উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ” প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে তরুণ শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশের তরুণ প্রজন্ম জলবায়ু কর্মসূচি, জেন্ডার সমতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিযোগিতা হবে তাদের চিন্তাভাবনা ও সৃজনশীলতা প্রকাশের এক অনন্য সুযোগ, পাশাপাশি জাতিসংঘের ৮০ বছরের যাত্রায় নিজেদের দৃষ্টিভঙ্গি শেয়ার করার একটি বিশেষ মঞ্চ।

জাতিসংঘ জানায়, সারা দেশ থেকে নির্বাচিত ৮০টি সেরা আর্টওয়ার্ক আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখে জাতিসংঘ দিবস উদ্‌যাপনের সময় প্রদর্শন করা হবে। নির্বাচিত শিল্পীদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে, যেখানে তারা তাদের শিল্পকর্মের প্রেরণা ও ভাবনা দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন।

এ ছাড়া উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকা শহরে এক সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রদর্শনী আয়োজন করা হবে। পাশাপাশি জাতিসংঘ বাংলাদেশ একটি ভার্চুয়াল গ্যালারি তৈরি করবে, যাতে দেশ-বিদেশের দর্শকরা তরুণদের সৃজনশীল কাজগুলো দেখতে পারেন।

জাতিসংঘ বাংলাদেশ মনে করে, এ আয়োজন শুধু তরুণ শিল্পীদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেবে না, বরং বৃহত্তর সমাজকে টেকসই উন্নয়নের যাত্রায় তরুণদের সক্রিয় ভূমিকার সাথে পরিচিত করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মোঃ শামসুল ইসলামের অশালীন ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে প্রায় ১:৩০মিনিট অপারেশন বন্ধ

শাহবাগের রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক ব্যক্তি মরাদেহ 

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী

ব্রাজিল আর্জেন্টিনার দুই কিংবদন্তি আসছেন ঢাকায়

রাস্তায় পড়েছিল অচাতেন অবস্থায় ১ যুবক ঢামেকে মৃত্যু

অজ্ঞাতনামা মারাদেহ

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

সাভারে শিশুদের টিকা কেন্দ্র পরিদর্শন ও ডাস্টবিন বিতরণ,‘মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম,

কুমিল্লা নগরীতে ভারী যানবাহনের অবাধ প্রবেশ: তীব্র যানজটে বিপাকে নগরবাসী, নীরব কর্তৃপক্ষ

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের

চোরের ওষুধ কেনায় একজন গ্রেফতার, ভুরুঙ্গামারীতে ওষুধ চুরি: দিনাজপুর থেকে উদ্ধার