টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির দারুণ শুরু

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
September 9, 2026 3:38 pm

প্রতিপক্ষ যেই হোক না কেন গোল করবেনই আর্লিং হালান্ড। তাই স্বাভাবিকই ব্যতিক্রম হয়নি চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচেও। প্রতিপক্ষ পোর্তোকে হারানোর নায়ক সেই হালান্ডই।

গতকাল তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম্যানসিটির। শুরু থেকেই রাজত্ব করেছে ম্যানসিটি। যদিও গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে অতিথিদের। তবে পুরো কৃতিত্ব পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তাকে না দিলেই নয়। কেননা পুরো ম্যাচে কস্তা আটটি গোল সেভ করেছেন, যার মধ্যে প্রথমার্ধেই পাঁচটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কস্তার বীরত্বে সিটির সঙ্গে গোলশূন্যে ড্রয়ে মাঠ ছাড়ে পোর্তো। তবে বিরতির পর খুব বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি পর্তুগিজের ক্লাব। ৪৭ মিনিটেই গোলের দেখা পায় সিটি। সদ্য সিটিতে যোগ দেওয়া এনজো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোলটি করেন হালান্ড।

গোল হজম করে ফেরার চেষ্টা করা পোর্তো দুই একবার আক্রমণ করলেও আনন্দ করার মতো উপলক্ষ পায়নি তারা। কেননা ম্যাচে পাঁচটি শট নিলেও গোলমুখে ছিল না কোনোটিই। উল্টো পুরো ম্যাচে ২০ শটের ১০টিই গোলমুখে নেওয়া সিটি যোগ করা সময়ে আরেকটি গোলের দেখা পায়।

যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ফাঁকা জায়গায় সতীর্থ রায়ান আইত নুরির কাছ থেকে পাস পান হালান্ড। বল রিসিভ না করেই ঠান্ডা মাথায় ডান পায়ে জালের পথ দেখিয়ে দেন নওরেজিয়ান স্ট্রাইকার। তাতে দ্রুততম ৬০ গোলের হাতছানি দিচ্ছে তাকে।

রেকর্ডটি গড়তে হালান্ডের আর একটি গোলের প্রয়োজন। এর আগে চ্যাম্পিয়নস লিগের দ্রুততম ২০, ৩০, ৪০ ও ৫০ গোলের রেকর্ড আগেই গড়েছেন তিনি। সবমিলিয়ে সিটির হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬৭। যা তৃতীয় সর্বোচ্চ।

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেকটা জয় দিয়ে শুরু করেছেন কোচ এনজো মারেস্কা। কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা সর্বশেষ মৌসুমে সিটির ডাগআউট থেকে বিদায় নিলে তার স্থলাভিষিক্ত হন মারেস্কা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার

গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনায় আরো এক নারী মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ।

ইরানের ৪২ নৌযান ও ১৬ বিমান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন

শেখ হাসিনার রায় গোটা বিশ্ব সরাসরি দেখবে

জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের গ্রাউন্ড অফিসার গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড