টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুঁড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন পাভেল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 9, 2026 3:45 pm

রাস্তায় কুঁড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জ জেলার  মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের যুবক পাভেল খন্দকার।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের  দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা নাঈম খান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত কাজে মৌলভীবাজারের কুলাউড়ায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় অসাবধানতাবশত প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা একটি সাইড ব্যাগ হারিয়ে ফেলেন।

কিছু দূর যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে তিনি ব্যাগটি খুঁজতে শুরু করেন। দিগবিদিক খুঁজা খুঁজি করে না পেয়ে পাগলপ্রায় নাঈম। কিন্তু কোথাও না পেয়ে হতাশগ্রস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কিছুক্ষণ পর বিপুল পরিমাণ টাকার সন্ধান নিয়ে হাজির হন মানবতার ও সততার উজ্জ্বল দৃষ্টান্তকারী পাভেল।
এদিকে রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখতে পান মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের যুবক পাভেল খন্দকার। ব্যাগের ভেতরে বিপুল পরিমাণ টাকা থাকলেও তিনি তা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন। পরে বিভিন্নভাবে পরিচয় নিশ্চিত হয়ে সন্ধ্যার পর আনুমানিক ৭ ঘটিকায় নাঈম খানের হাতে পুরো টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দেন।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত নাঈম খান বলেন, “আমি টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পাভেলের সততার কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। তার প্রতি আমি কৃতজ্ঞ।”

এ বিষয়ে পাভেল খন্দকার বলেন, “টাকাটা আমার নয়। তাই এটি নিজের কাছে রাখার প্রশ্নই আসে না। যার টাকা, তার কাছে ফিরিয়ে দেওয়াই আমার দায়িত্ব।”
পাভেলের এমন মানবিক ও সৎ আচরণের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্তমান সময়ে অর্থের লোভ উপেক্ষা করে বিপুল পরিমাণ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া বিরল ঘটনা। এটি সমাজে সততা ও মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয়রা বলেন, পাভেলের মতো সৎ মানুষের সংখ্যা বাড়লে সমাজে পারস্পরিক বিশ্বাস, আস্থা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

২৬৯৬ টি মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপন,৭০০টি মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা ও চালকদের নামে ৫০০০ সিএনজি অটোরিক্সা দ্রুত বাস্তবায়ন

টাঙ্গাইলের মির্জাপুরে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ অন্যান্য মাদক

শাহ আলীতে খালেদা জিয়ার সুস্থতা ও গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল মজুদ শেষপর্যায়ে

প্রথমে ধর্ষণ, চাকরি বাঁচাতে বিয়ে; অত:পর স্ত্রীর সর্বস্ব লুটে উধাও পত্নীতলা থানার (এস আই) আবু সাইদ

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ আটক-১৩

জাতীয় দলের কোচ হতে এক সপ্তাহে আড়াইশ’র বেশি আবেদন

চরপাকায় গণসংযোগ ও নামোজগনাথপুরে পথসভা করলেন ড. কেরামত আলী