টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 13 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজার পর এবার চাচা, আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রতিবেদক
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
September 13, 2026 2:24 pm

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তের অতর্কিত হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারের একজন চায়ের দোকানদার ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতরা হলেন, একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ঘটনা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রবি একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ জুন গ্রাম্য বিরোধের জের ধরে একই গ্রামের সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন একইভাবে কুপিয়ে হত্যা করেছিল। নিহত রবি ছিলেন সেই সুমনের চাচা এবং হামলায় আহত অন্যরাও একই পক্ষের অনুসারী। ওই পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান জানান, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় সরব ছাত্রদল নেতা রাসেল-ভোটার স্লিপ বিতরণ, ভোটদান ও কেন্দ্র পরিদর্শন

রাজবাড়ি-২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপি

পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা: সেনাপ্রধান

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

কুমিল্লায় হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার আরোগ্য কামনায় টানা ১২ দিন কুরআন খতম ও দোয়া

এখন থেকে ৮০ ঘণ্টা ধীরগতি হতে পারে ইন্টারনেট

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়,বেশি সক্রিয় ৪ বিভাগে

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান: ইরানি সংসদের স্পিকার

ডিজিএফআই মেজর জেনারেলের পরিচয় ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরে পদোন্নতির তদবির, উত্তর স্টোর কিপার রেজাউল করিম সহ কয়েকজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা