টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লংমার্চের সমর্থনে জামায়াতের প্রচারপত্র বিতরণ ৭ দফা দাবি বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 16, 2026 6:21 pm

সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করতে রাজধানীর শ্যামলী এলাকায় প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুর অঞ্চল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী, শ্রমিক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লংমার্চের কর্মসূচি ও সাত দফা দাবি সংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।
প্রচারপত্র বিতরণকালে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও গ্যাস সহজলভ্য ও সাশ্রয়ী করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ কয়েকটি অগ্রাধিকারমূলক কর্মসূচির কথা জানিয়েছিল। কিন্তু এসব ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এই লংমার্চ কোনো দলের লংমার্চ নয়। এই লংমার্চ দেশের মানুষের গণরায় বাস্তবায়নসহ সাত দফা জনদাবির লংমার্চ। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সংগঠনটি জানায়, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হতে যাওয়া ঢাকা–রংপুর লংমার্চে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এসময় প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মোহাম্মদপুর উত্তর আমির আব্দুল হান্নান, আদাবর থানা আমির আল আমিন সবুজ, শেরেবাংলা নগর উত্তর আমির আব্দুল আউয়াল আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর মিথ্যা অপহরনের মামলা। বাবা সাবেক সেনা কর্মকর্তার প্রভাব খাটানোর অভিযোগ

সাভারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ,ছুরিকাঘাতে আহত ৪

গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

প্রেম করে বিয়ে বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে গ্যাস পাইপ লাইন বিস্ফোরনে একই পরিবারের নয়জন দগ্ধ

মিয়ানমারের অভ্যন্তরে চলছে ব্যাপক গোলাগুলি,আতঙ্কে সীমান্তবাসী

ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি রেল কোচ

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ