টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 17 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
September 17, 2026 5:19 pm

কুমিল্লার বাঙ্গরা বাজারে আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্বশত্রুতার জেরে ১৯ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেষ মুহূর্তে স্থগিত হলো পুলিশ পদক প্রদান

জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের গ্রাউন্ড অফিসার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খুন, ৯ প্যাকেটে মিলল খণ্ডিত লাশ, আটক-১

খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি

পল্লবী এলাকায় আ.লীগের অর্থ যোগানদাতা নাসির উদ্দিন সেন্টু ও তার পরকীয়া প্রেমিক এখনো পুলিশের ধরাছোয়ার বাইরে । পুলিশের ভূমিকা রহস্যজনক !

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্র্যাইব্যুনালে হাজির