টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

প্রতিবেদক
সিরাজগঞ্জ প্রতিনিধি
September 22, 2026 5:10 pm

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ২১ সেপ্টেম্বর ২০২৬খ্রি:সোমবার চাপাঁইনবাবগঞ্জ সদর থানাধীন শিবতলা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান তাদের গ্রামে পানির একটি গভীর কূপে এক ছেলে ঝাঁপ দিয়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের জন্য অনুরোধ জানায়।

৯৯৯ তাৎক্ষনিক বিষয়টি চাপাঁইনবাবগঞ্জ সদর ফায়ার সার্ভিসকে ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো.আসাদুজ্জামান এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনাসূত্রে জানা যায়,তরুণের (২০) বাবা-মা দুইজনই দ্বিতীয় বিয়ে করার পর সে একাকী জীবন কাটাচ্ছিল। কখনো মামার বাড়ি, কখনো মার বাড়ি আবার কখনো সে বাবার বাড়িতে থাকত। একাকীত্ব ও হতাশার একপর্যায়ে কূপটিতে সে ঝাঁপ দেয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে চাপাঁইনবাবগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণ (২০) কে কুয়ার ৩০ ফুট গভীর হতে উদ্ধার করে আত্মীয়দের কাছে হস্তান্তর করে পরবর্তীতে তরুণের মা এসে তার ছেলেকে নিয়ে যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধজনতা! 

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঈদের ছুটিতে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা

ফোনালাপে তীব্র বাক্যবিনিময় লেবাননে হামলা নিয়ে পাগল অকৃতজ্ঞ বলে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প

ব্যবসায়িকদ্বন্দ্বে অপর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

উলিপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা