টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 25 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আটক ২

প্রতিবেদক
নাজমুল হাসান
September 25, 2026 8:21 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মোঃ রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালান।

অভিযানকালে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে মোঃ রফিকুল (৩৩), পিতা—মৃত আফসার আলী, সাং—তারাপুর পণ্ডিতপাড়া এবং মোঃ রুবেল (ডলার), পিতা—মোঃ জাহাঙ্গীর, সাং—তারাপুর মোড়লপাড়া, উভয় থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহার দিনে দেশজুড়ে থাকবে ঝোড়োবৃষ্টি

ব্যবসা সহজ করতে যেসব বাধা আছে, তিন মাসে সমাধান করা হবে: অর্থমন্ত্রী

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবকের সর্বস্ব খুয়েছে

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

রাজারহাটে বিএনপি জনসভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক চাকুরীজীবীর

অজ্ঞাতনামা মারাদেহ

ব্যবসার টাকা কালেকশনে গিয়ে বাসায় ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন?