টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 31 March 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারাবাড়িয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিন

প্রতিবেদক
সিরাজগঞ্জ,নিজস্ব প্রতিবেদন
March 31, 2025 11:51 am

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন তারাবাড়িয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহৎ এই জামাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আজ সোমবার (৩১ মার্চ ) সকাল ৯টায় কেন্দ্রীয় তারাবাড়িয়া ঈদগাহ মাঠে নামাজ শুরু হয়, যেখানে শত শত মুসল্লি সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজে ইমামতি করেন তারাবাড়িয়া জামে মসজিদের ইমাম জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী। তিনি বলেন- আমরা দীর্ঘ একমাস সিয়াম সাধনায় যে শিক্ষা অর্জন তা বাকি এগারো মাস আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন- আমাদের সকল প্রকার অন্যায় অপরাধ এবং যেকোনো ধরনের মাদক থেকে দুরে থাকতে হবে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় করেন।

নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঈদগাহ কমিটির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও ঈদগাহ মাঠে নামাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন দিন, যা একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ পরিচয়ে চাঁদা দাবি; যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার চার

শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আনিসুজ্জামান

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী

নবম পে স্কেল বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

টাকা আছে, কিন্তু খরচ করা যাচ্ছে না, অদ্ভুত সংকটে ইয়েমেন

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে: সড়কমন্ত্রী

গাজীপুরে রেললাইনে অজ্ঞাত নারী-পুরুষের ম/রদেহ উদ্ধার

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির