টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈনউদ্দীন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

প্রতিবেদক
আদালত প্রতিবেদন
October 12, 2026 3:06 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুনানির আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ফিরোজ তালুকদার (৪০) নিহতের ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ।‌

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত ও গোপন সূত্রে জানা গেছে, এই হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনার সঙ্গে মঈনউদ্দীন আবদুল্লাহ সরাসরি যুক্ত ছিলেন। আসামিরা পরস্পর যোগসাজশে ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে শামীমকে হত্যা করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও আসামির আইনজীবীর বক্তব্য শুনে
পুলিশের আবেদন মঞ্জুর করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, , নিহত শামীম ফিরোজ তালুকদার পেশায় রংপুর কেমিক্যালস লিমিটেডের একজন অফিস সহকারী ছিলেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় আলোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফ্যাসিস্ট সরকার পতনের পর
ওই বছরের ২২ আগস্ট মিরপুর মডেল থানায় এই হত্যা মামলা করা হয়।

সেরনিয়াবাত মঈনউদ্দীন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ভাই। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে পল্টন থানার আরেকটি মামলায় কারাগারে আটক আছেন তিনি।

ওই মামলায় তাঁর বিরুদ্ধে বেআইনি সমাবেশ, হত্যা, হত্যাচেষ্টা, প্রমাণ লোপাট, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী ডিউটিতে ছেলে, বিল বকেয়া থাকায় মর্গে আটকে বাবার মরদেহ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

ডিএমপির ৪ থানায় নতুন পুলিশ পরিদর্শক

নাসিরনগরে যুবক হত্যার জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

জগন্নাথ হলের ভবন থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

পরকীয়ার জেরে কোদালের আঘাতে স্ত্রীকে হ/ত্যা, স্বামী গ্রেফতার

মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মোবাইল চুরি  সাংবাদিকসহ ১৩ জনের জিডি