টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 12, 2026 3:09 pm

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী।

‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। তারা জিএম কাদেরের বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিএম কাদের। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার আঁতাত ও যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।

কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি ব্যবহার করা হয়। সেখানে লেখা ছিল, ‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রাণহানি ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। কিন্তু তাদের অভিযোগ, সেই পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পার্টি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তাদের মতে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।

কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতার গাড়ি প্রবেশ নিশ্চিতে কাটা হলো বেড়িবাঁধের ২০টি গাছ!

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল

শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন: ডেপুটি স্পিকার

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নটরডেম কলেজের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি