টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ রুমে কীটনাশক বিষক্রিয়া হয়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 2, 2025 8:22 am

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার বাসায় ছারপোকা মারা কীটনাশকবিষক্রিয়া মোঃ জীবন হোসেন (২৯) নামে এক যুবকের
মৃত্যু।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতকে হাসপাতালে নিয়ে আসা বাবা নুর ইসলাম জানান, আমরা বাবা ও ছেলে মিলে ভাঙ্গারি ব্যবসা করি, দিবাগত রাত ১১টার দিকে বাসার সকল রুমে ছারপোকার ঔষধ দিয়ে ব্যবসার কাজে বেরিয়ে যান। পরিবারে অন্যান্যরা গতরাতে আত্মীয়র বাসায় চলে যায়। পরে রাতে আমার ছেলে এসে তার নিজের রুমে জানালা দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়,আজ সকালে এসে আমার ছেলের রুমের দরজায় ডাকাডাকি করলে দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি আমার ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা পাকিয়াপাড়া গ্রামে। বর্তমানে লালবাগের শহীদ নগর জে এস শাহ রোডের ১৭৬/সি/৬ পরিবার নিয়ে থাকি। আমার তিন ছেলে এক মেয়ে ও জীবনের এক পুত্র সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির ধান

‎ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান ‎

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী চালু

‎ঈদের আনন্দে আদর্শ ও সংগ্রামের শপথ-জোরালো বার্তা দিলেন ছাত্রদল নেতা নাফি

নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি

রাজধানীর শাজাহানপুরে স্ত্রীকে হত্যারপর দুই পা বেঁধে প্লাস্টিকের বস্তায় রাখে ঘাতক স্বামী 

পুলিশ সেজে সাংবাদিকের নম্বর হ্যাক, পরিচিতদের কাছে টাকা দাবি হ্যাকার চক্রের

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪