টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
October 4, 2025 4:48 pm

কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৪৮ হাজার টাকার মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি এবং গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সদস্যরা।

শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্ণীপুর ও সদর উপজেলার কটকবাজার সংলগ্ন স্থান থেকে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে যশপুর বিওপি’র অধীনস্থ লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ৫৬০ পিস বাজি এবং ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত বাজি ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪৮ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতা জেরে নিহত ১ জন, ‘আহত ১

বীরগঞ্জে ভিত্তি জরিপের তথ্য-উপাত্ত নিয়ে মতবিনিময় সভা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা

জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া

রাজধানীর ভাটারায় “ডি মাজেন্ড গীর্জায়” সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ গ্রেফতার ৩

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭

পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২২ বিদ্রোহী নিহত

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধন