কুড়িগ্রাম জেলার রৌমারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে রৌমারী উপজেলা বিএনপি।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যলয়ে পতাকা উওতোলন,শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিলনায়তনে আলোচনা সভা : রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার আলী, রৌমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির হায়দার আলী,
সঞ্চালনা করেন, আক্তারুজ্জামান আকতার প্রভাষক রৌমারী মহিলা ডিগ্রি কলেজে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধারা, শিক্ষক শিক্ষার্থীরা, নানা শ্রেণীর মানুষ, সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক অস্থিতিশীল অবস্থায় সেনাবাহিনীর বিপথগামী কর্মকর্তারা মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিলেন। দেশের এমন ক্রান্তিলগ্নে সাধারণ সৈনিকরা ৭ নভেম্বর ভোরবেলা মেজর জেনারেল জিয়াকে মুক্ত করে রাজপথে নেমে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে সকালে আপামর জনতা রাস্তায় নেমে একাত্মতা প্রকাশ করে আনন্দ মিছিল করেন। এ ঘটনার মধ্য দিয়ে সিপাহী-জনতা মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সার্বিক দায়ভার গ্রহণ করার পরিবেশ তৈরি করেন। এরপরই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়ে যান। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে, বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।



















