টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজের ৭৩ পরীক্ষার্থীর সবাই ফেল

প্রতিবেদক
এ কে পলাশ
October 16, 2025 1:57 pm

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিভুক্ত নয়টি কলেজের কোন পরীক্ষার্থী পাস করতে পারেনি। নয় কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ জন। নয় কলেজের মধ্যে আটটিই স্কুল ও কলেজ। অর্থাৎ স্কুল থেকে কলেজ হয়েছে। দক্ষ শিক্ষক না থাকার কারণে সবাই অকৃতকার্য হয়েছে। পাসের হার শূন্য নয় কলেজের।

কলেজ গুলো হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল ও কলেজ, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাইস্কুল ও কলেজ, লক্ষীপুর সদর উপজেলার কেমব্রীজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন হাইস্কুল ও কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ হাইস্কুল ও কলেজ, লালমাই উপজেলা সূর্য মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর আদর্শ হাইস্কুল ও কলেজ, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার সেবাগরাম ফজলুর রহমান স্কুল ও কলেজ, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল ও কলেজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর মধ্যে জিনোদপুরে ৩ জন, তোরাবগঞ্জে ৪ জন, কেমব্রীজে ৪ জন, নিদারাবাদে ৬ জন, ষাইটশালাতে ৬ জন, সূর্যতে ৬ জন, চাঁনপুরে ১১ জন, সেবাগরামে ১২ জন ও জীবগাঁওয়ে ১৯ জন করে পরীক্ষার্থী ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, এই নয়টি কলেজের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করে ‘মাগফিরাত’ কামনা পুলিশ পরিদর্শকের

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, শেষ সময় ১৫ নভেম্বর

চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন