টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 19, 2025 3:42 pm

আশুলিয়া থানায় আটক হয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার। তাকে ছাড়াতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের কাছে তদবির করছেন বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা— এমন তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আশুলিয়া এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন আইয়ুব আলী সিকদার। এলাকাবাসীর অভিযোগ, তিনি সরকারি দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সম্পত্তি দখল করতেন এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আসে গত ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র-জনতার আন্দোলনের সময়। ওই সময়ে তিনি সরাসরি গুলি চালান এবং ঢাকা-১৯ আসনের পতিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের হয়ে অস্ত্র সরবরাহের দায়ে অভিযুক্ত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইয়ুব আলী সিকদারকে ছাড়ানোর জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেনের প্রক্রিয়া চলছে। অভিযোগ রয়েছে— প্রভাবশালী মহল তাকে ‘ছোট মামলায়’ আদালতে চালান দেওয়ার চেষ্টা করছে, যাতে দ্রুত জামিনে মুক্তি পেতে পারেন তিনি।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্র ও সাধারণ মানুষ। তারা বলছেন, “একজন ছাত্র হত্যাকারী ও অস্ত্র ব্যবসায়ীর বিচার না হয়ে যদি টাকার জোরে মুক্তি পায়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ধ্বংস হবে।”

ছাত্র জনতা দাবি করেছে— আইয়ুব আলী সিকদারকে অবিলম্বে ছাত্র হত্যার মামলায় অন্তর্ভুক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক তদবির ও আর্থিক প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

শিক্ষার্থীর মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ৪ জনই ঢাকার মৃতের সংখ্যা বেড়ে ৬২০

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে নগরীর দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ নামে আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল এই নিয়ে নয় জনকে ছাড়পত্র দেওয়া হল এখনো ভর্তি ২৮জন

রাজারহাট উপজেলার নাজিমখানে গরু ছিনতাই ঘটনায় দুই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা

কুমিল্লায় একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল

ঢাকায় স্বস্তির বৃষ্টি

কাহারোলে সুন্দরপুর মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি নির্বাচিত জনসভা

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত