সংরক্ষীত ছবি
রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁওয়ে বিএনপি বাজার এলাকায় ছুরিকাঘাতে মোঃ মাইন উদ্দিন (মনু)(২৩) নামের এক যুবকের মৃত্যু।এই ঘটনায় তিনজন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান,গতকাল বুধবার (২২ অক্টোবর)দিবাগত রাতে আগারগাঁও বিএনপি বাজারের পাশে রাজ্জাকের বাসার সামনে মাইন উদ্দিনকে ছুরিকাঘাত করে । পরে আত্মীয়-স্বজন খবর পেয়ে গুরু তোর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোরোয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কিছু বন্ধুরা জড়িত আছে বলে পরিবার থেকে জানানো হয়। এই ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।এই মামলার ৩ আসামীকে আমরা গ্রেপ্তার করেছি। নিহত মাইনুদ্দিনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় বর্তমানে মিরপুরের জনতা হাউজিং এলাকায় থাকতেন।মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



















