টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 29, 2025 3:08 pm

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে আনসার সদস্যরা। তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে আদালত ।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএ’র আদালত – ৬ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে উক্ত ৫ জন দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ৫ জনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত দালালরা হলো, মোহাম্মদ খোকন হাসান (৩৫), মোহাম্মদ বাবু (৫৮), মামুন সোহাগ (৩৫) , মোহাম্মদ আরিফ (২৫)ও আব্দুল্লাহ আল লিমন (২২)। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালাল ৫ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৩ মাসে মিরপুর বিআরটিএ থেকে ৯৬ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে ।

ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, বিআরটিএতে দালালদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে। বিআরটিএ আগত গ্রাহকদের ভালো সেবা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। আনসার কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা সব সময় দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি এবং অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ী বিদেশী অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেফতার করেছে”জেলা গোয়েন্দা শাখা ডিবি

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘোষণাও সংবাদ সম্মেলন

মস্তিষ্কে আটকে আছে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি-জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের হামলার সভাপতি নুরুল হক নুরু আহত

বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া