টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে যুবক ও যুবতীর অর্ধেগণিত মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 2, 2025 12:35 pm

রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ি তৃতীয় তলা থেকে মোঃ সাইফুল(৩০) ও মোছাঃ শাকিলা (২৮) নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার(০২ নভেম্বর)বিকেলে দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃহাবিবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তিনতলা ওই ভবনের ওপর তলায় একটি মাদরাসা ভাড়া দেওয়া আছে ও নিচ তলায় একটি ফ্যাক্টরি যেটি প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ পড়ে আছে।
নিহত শাকিলা ওই মাদরাসায় বুয়ার কাজ করে ও নিহত সাইফুল কেয়ারটেকারে কাজ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো জানান,ওই দুজনের অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে , তবে এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে দরজা বন্ধ ছিল, আত্মীয়-স্বজনের সহায়তা দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে যা জানা যায় তারা স্বামী-স্ত্রী ছিল না। তাদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে,মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিদিনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্ব নির্ধারণ

প্রাথমিকে শিগগিরই ৬০ হাজার শিক্ষক নিয়োগ দিবে সরকার: শিক্ষামন্ত্রী

অন্ধকার চোখে, তবুও আলোর খোঁজে—রমেশের লাঠিই এখন জীবনের ভরসা

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

দিল্লিতে মোদির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করল ‘টিম আরাধ্যা’

আরও ১৯ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা

টাঙ্গাইল ও ফেনীর মহিপালে দুই বাসে আগুন