❣️বারংবার স্মৃতির ঝলক ❣️
লেখকঃ-ইউনুস আহমেদ
অনেক দিন পর অজান্তেই সেই নাম
ভর করে বসেছে আমার অন্তর।
কিছুতেই পারছিনা তাড়াতে সেই নাম
অনেক বছর পূর্বে দিয়েছিলাম নামটির কবর।
কোথায় আছো জানি শুধু জানি না কেমন আছো
কেমন করেই বা এলে মোর হৃদয় মাঝে।?
সেই প্রথম যৌবনের মহাসঙ্গীত তুমি বুঝেছ
কিন্তু এখন তো আমি হারিয়ে গেছি অন্যের মাঝে।
আমি জানতাম বসন্ত প্রতি বছর বার বার আসে
কিন্তু এরকম তো জানি নি নামটি আবার আসবে।
তোমার মাথার চুল গুলো কি আগের মতো আছে
তোমার মুখের কালো তিলটা চোখে মোর ভাসে।
কিন্তু,দীর্ঘদিন আমি বন্ধি এক জিলাপি পরিবারে
মিষ্টি সুর তাড়িয়ে দিয়ে পেয়েছি প্যাঁচ জিলাপি আমৃতি।
ভালো ব্যবহার ভালো শিক্ষা নাই তাদের অন্তরে
তাই একা থাকি অনেক দূরে সেথায় পেতেছি বসতি।
জানি তোমাকে পাবো না আর একান্তই আমার করে
ভালো থাকতে তোমার নামটি বুকে রেখেছি সযতনে। কষ্ট গুলো দূর করতে স্মৃতি গুলো ভাবি রাত্রি অন্ধকারে
ভালবাসি যেখানেই থাক ভালো থেক যতনে ও সম্মানে।



















