রাজধানীর সবুজবাগে বাসাবো বৌদ্ধমন্দির আহম্মেদবাগ এলাকার একটি ভাড়া বাসায় শিবলী সাদিক সৈকত (দীপু)(২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
রবিবার(০২ নভেম্বর)গত রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত দিপুর মামা রফিকুল ইসলাম সোহাগ জানান,আমার ভাগিনা পেশায় একজন বিকাশের কর্মচারী। প্রায় দেড় বছর আগে বিয়ে করে স্বামী-স্ত্রী কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে নিজরুমে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশে সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দিপুদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউল থানার খন্দকিয়া গ্রামের মোঃ সরোয়ার আলমের সন্তান।
বর্তমানে, বাসাবো বৌদ্ধ মন্দির ১২০/১ ২য় তালায় সাবলেট হিসাবে ভাড়া থাকতো।এক ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















