টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 10, 2025 5:58 am

রাজধানীর বাড্ডার দক্ষিণ বাড্ডা বাঁশতলা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় সেতারা বেগম(৮৫) নামের এক বৃদ্ধা (নারী) নিহত হয়েছে।

রবিবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত সেতারা বেগমের নাতি মেহেদী হাসান জানান,আমার দাদী গতকাল সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার আমার দাদিকে ধাক্কা দেয়। এতে আমার দাদী গুরুতর আহত হয় ,পরে আমরা দাদিকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে অবস্থার অবনতি হলে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের টিকিট কাটা গ্রামের আসমত আলীর মেয়ে ও আজিম উদ্দিনের স্ত্রী।বর্তমানে দক্ষিণ বাড্ডা ৫১২ নম্বর বাসায় থাকতেন। নিহত ১ ছেলে ১ মেয়ের জননী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেজানান ,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটে লাইনম্যানের মৃত্যু

পানির বালতিতে পড়ে এক শিশু মৃত্যু

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

রাজধানীতে পোষা বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ