টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দুই যুবককে পিটিয়ে আহত, টাকা–মোবাইল ছিনতাই

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 19, 2025 2:31 pm

ঢাকার সাভারের তারাপুর মাঠ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল যুবক হামলা চালিয়ে মোঃ রাব্বি ইসলাম (১৯) ও তার বন্ধু মোঃ অন্তর (১৮)–কে গুরুতর আহত করেছে।

হামলাকারীরা রাব্বির পকেট থেকে নগদ ৫০,০০০ টাকা এবং তিনটি স্মার্টফোন জোরপূর্বক নিয়ে যায়।আহতদের বাবা মোঃ জহির ইসলাম জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে মোঃ শান্ত (২০), মোঃ আরিফ (১৯), মোঃ সাগর (২০) এবং আরও ৭–৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের দোকানের পাশে আসে। তারা রাব্বির বন্ধু অন্তরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা লোহার রড, কাঠের লাঠি ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে রাব্বি ও অন্তর গুরুতর জখম হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, ১নং বিবাদী রাব্বির মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি করে। ২নং বিবাদী রাব্বির গলায় পাড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়। ৩নং বিবাদী তাদের তিনটি মোবাইল ফোন (রেডমি নোট-১১: ১৫,০০০ টাকা, রেডমি C53: ১৭,০০০ টাকা, ওয়ানপ্লাস NS-৩০: ৩০,০০০ টাকা) জোরপূর্বক নিয়ে যায়।

আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং হুমকি দেয়, “কেউ কিছু বললে বা মামলা করলে তোদের জবাই করে লাশ গুম করে দেব।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আশরাফুল ইসলাম বলেন যে, দুই পক্ষেরই অভিযোগ হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হিংগলা নাথপাড়ায় দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল

গুজব ও অপপ্রচারে জড়িতদের সাইবার আইনের আওতায় আনার পরিকল্পনা: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

লিফটের ফাঁকা জায়গা দিয়ে পরে এক নারী মৃত্যু

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে রোমের বার্তা, পরমাণু কর্মসূচিকে ‘রেড লাইন’ আখ্যা

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ