টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ শাহীন ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে

প্রতিবেদক
কে এস ইসলাম
November 26, 2025 7:07 am

রাজধানীর কদমতলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলি বিদ্ধ মোঃশাহীন ব্যাপারে (২৬) চিকিৎসাধীন অবস্হায় ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে)রাত ১টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৫ নভেম্বর)দিবাগত রাত একটা ৩০ মিনিটের সময় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা পথচারী মোঃ মোহন ও খোরশেদ জানান,নিহত শাহীন জুরাইন একটি ফার্নিচারের দোকানে দোকানে কাজ করে।বিকালের দিকে কেবা কাহারা জুরাইন চেয়ারম্যানবাড়ি এলাকায় তাকে লক্ষ্য করে মাথার পিছন সাইডে গুলি করে পালিয়ে যায়।

নিহতে ভাই সাদ্দাম বেপারী জানান,আমার ভাই ফার্নিচারের কাজ করতো খুব ভালো কাজ করতো। আমার ভাইকে ডেকে নিয়ে চার-পাঁচজন ধরে পিস্তল বের করে মাথায় গুলি করে। যারা নিয়ে আসছিল আমাদের ধারণা তারাই আমার ভাইকে গুলি করে মেরেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর সদর জেলার কেশবপুর গ্রামের মৃত সিরাজ বেপারীর সন্তান।বর্তমানে, জুরাইন চেয়ারম্যান বাড়ি মোড় ডলফিন স্কুল এলাকায় থাকতেন। আমরা তিন বোন দুই ভাই ও ছিল চতুর্থ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা

যাত্রাবাড়ীর কাজলা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ ক্যাপ্টাগন উদ্ধার, নেপথ্যে কারা?

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

ব্রাহ্মণবাড়িয়ায় চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান  জরিমানা আদায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী