টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
December 8, 2025 11:04 am

কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গেল এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজিবি জানান, ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় সীমান্তবর্তী এলাকা চিরুনি তল্লাশি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ওষধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপসহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী। এ ছাড়া মাদকদ্রব্যের তালিকায় রয়েছে বিদেশি মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিকল্প সভাপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠন হলো একনেক

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না: ট্রাম্প

সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ইয়াবা সহ নারী আটক

জন্মের পর সুস্থ ছিল শিশুরা, দুর্ঘটনাজনিত মৃত্যুর দাবি কর্তৃপক্ষের

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

বাজিতপুরে পেট্রোল পাম্পে আগুন চারজন দগ্ধ

ড.আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ে গ্রেফতার ১০