বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ এমপিও ভূক্ত জাতীয়করণে দাবিতে প্রেসক্লাবে সামনে পুলিশে সাথে ধস্তাধস্তিতে নারীসহ ৮জন আহত।আহতরা হলেন, মোঃ আরিফ উদ্দিন(৩৮), মোঃ গোলাম রাব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মোঃ মশিউর রহমান (৪০),মোছাঃ পপি আক্তার (৩৭),মোছাঃস্মৃতি আক্তার(৩০),সবিতা রানী বিশ্বাস (৪০) ও মোছাঃ হোসনে আরা (৩৫) সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তাদেরকে নিয়ে আসা সহকর্মী মোঃআতাউর রহমান জানান,প্রেসক্লাবে সামনেবাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ এমপিও ভূক্ত জাতীয় করণে দাবিতে পুলিশে সাথে ধস্তাধস্তি হয়।এতে আমাদের নারীসহ ৮জন আহত হন।পরে তাদেরকে ঢামেকের জরুরি নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো জানান,তাদের মধ্যে আরিফের গ্রামের বাড়ি, নেত্রকোনা জেলায়, গোলাম রব্বানীর গ্রামের বাড়ি, দিনাজপুর জেলায়, মশিউরে গ্রামে বাড়ি মাগুরা জেলায়,পপির গ্রামের বাড়ি,ঠাকুরগাঁও জেলায়, স্মৃতি আক্তারের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,প্রেসক্লাবের সামনে থেকে আহত হয়ে নারীসহ ৮জন ঢামেকে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।



















