টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাক্টরের চাপায় শিশুসহ নিহত ২, আহত ২

প্রতিবেদক
মোজাম্মেল হক
December 14, 2025 6:12 pm

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারি চালিত রিক্সাভ্যানের এক শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট বাজারের অদূরে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৬০), যিনি ঘটনাস্থলেই মারা যান। অপর নিহত শিশু হলো শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আবু সাঈদ (৬)।

আহতদের মধ্যে রয়েছেন ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৬০) এবং একই গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫)।

স্থানীয়দের বরাতে জানা যায়, ব্যাটারি চালিত রিক্সাভ্যানটি ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাভ্যানটিকে চাপা দেয়।

গুরুতর আহত সুলতানা বেগম ও শিশু মো. আবু সাঈদকে তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ডিমেক) পাঠানো হয়। পথেই শিশু আবু সাঈদের মৃত্যু হয়।

অপর আহত মো. আব্দুস সালাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ তিতাসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন-কুমিল্লা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

পুরান ঢাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্বার

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

মাদকবিরোধী অভিযান

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ জন