টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
December 22, 2025 2:47 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।

রবিবার ২১ ডিসেম্বর  সকালে উপজেলা সদরে অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ  কামরুল ইসলাম সৈকত,হামিম ইসলাম, তাহমিদ নিশাত, জিহাদুল গাজী ও আবদুল আউয়াল আবিরসহ আরো অনেক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে “ডিপ্লোমা ইন

লাইভস্টক”ডিগ্রিধারীদের একক নিয়োগযোগ্যতা নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে যদি আজকের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নাসিরনগরের সকল সাধারণ শিক্ষার্থী একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির পদ শূন্য ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

দুই মন্ত্রীর পিএস, পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রশাসনের রহস্যজনক নীরবতা! চন্দনাইশে পরিবেশের বারোটা বাজাচ্ছে ইটখোলার মালিকরা

ওয়ারী চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানোর অভিযোগ

হোটেল ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেন সেনাবাহিনীর পরিবারের অভিযোগ

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

কুমিল্লায় একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল