টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 20 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপির সদস্য আহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 20, 2025 4:30 am
দুর্বৃত্তের গুলিতে আহত

রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।তিনি ৩৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা যায়।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা ৩৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য ও ওয়ার্কশপে কাজ করে।রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি চিকিৎসক জানান আরিফের অবস্থা আশংকাজনক।

তিনি আরও জানান,আরিফের গ্রামে বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মোঃ রাসেল জানান,এই ঘটনাযারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায়আনা জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি।এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
দুর্বৃত্তের গুলিতে আহত

চাঁদা দিতে না করাই নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা

নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপ ২০২৬ / ৩০ দলের চেয়ে মেসির গোল বেশি!

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন

ঢামেকের সামনে মরদেহ ফেলে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত ও ডেমরা থেকে গ্রেপ্তার তিন

তারেক রহমান আজ জাতির নেতা: তথ্যমন্ত্রী

কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি