টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক জরুরী বিভাগের সামনে ট্রলিতে ফেলে রাখা তরুণীর পরিচয় পাওয়া গেছে

প্রতিবেদক
কে এস ইসলাম
December 24, 2025 7:22 am

ঢামেক জরুরী বিভাগের সামনে ট্রলিতে ফেলে রাখা তরুণীর পরিচয় পাওয়া গেছে। সোমবার (২২ ডিসেম্বর)রাতে স্বামী পরিচয় দেয়া এক ব্যক্তি মরদেহটি রেখে কৌশলে পালিয়ে যান। অজ্ঞাতনামা সেই মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

মঙ্গলবার(২৩ ডিসেম্বর)বিকেলে দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তার বড় বোন খালেদা ও ভগিনীপতি মামুন মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বড় বোন খালেদা আক্তার জানান, আমার ছোট বোন মোছাঃ রাশেদা আক্তার (২২) মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সে মাগুরার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নেয়ার জন্য
১৬দিন আগে মাগুরা থেকে ঢাকা মিরপুরে আমার বাসায় আসে।পড়ালেখার পাশাপাশি মিরপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

তিনি আরো জানান,রাশেদাকে গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ নয়ন ইসলাম দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত।নয়নের যন্ত্রণায় আমার বোন ঠিকমতো পড়াশোনা করতে পারত না, সেই নয়নই আমার বোনকে হত্যা করে ঢাকা মেডিকেলে ফেলে রেখে গিয়েছে। আমরা নয়নসহ ঘটনার সঙ্গে যারা জড়িত সবার কঠিন বিচার চাই।

নিহতের ভগ্নিপতি মামুন জানান,শনিবার রাশেদা কর্মস্থলে যাননি। রাত ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে জানা যায়, নয়ন মিরপুরে রাশেদার বাসার সামনের একটি দোকানে তাদের দুজনকে ঝগড়া হয়। এরপর থেকেই রাশেদা নিখোঁজ ছিলেন এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ গোলাম আজম জানান,নিহতের স্বজনরা মঙ্গলবার(২৩ ডিসেম্বর)রাতে এসে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে বিভিন্ন স্থানে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি ও খাওয়ার ধূম

জুনেই চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

নাসিরনগরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীমঃ সেনাপ্রধান

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

আলোচনা ব্যর্থ হলে ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

অজ্ঞাতনামা মারাদেহ

নির্মাণাধীন ২২ তলা ভবনে ১১ তলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

রোগীসেবা ও দালালবিরোধী কার্যক্রমে অবদান: ঢামেক পরিচালকের প্রশংসাপত্র পেলেন পিসি আবুল আহাদ