টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন: গণতন্ত্রের নতুন প্রত্যাশা দেখছেন যুবদল নেতা শাওন সরকার

প্রতিবেদক
মোঃ শান্ত খান
December 24, 2025 7:28 am

দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারী ও দমন-পীড়নের শিকার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্য প্রজন্মের অহংকার দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের নেতা এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকার।

 

এক বিবৃতিতে তিনি বলেন,দীর্ঘ দুঃসময়ে দেশনায়ক তারেক রহমান আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রাম চালিয়ে গেছেন। ফ্যাসিবাদী শাসনের নির্মম নির্যাতন সহ্য করেও তিনি দেশের মানুষের আশা-ভরসার প্রতীকে পরিণত হয়েছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

তিনি আরও বলেন,তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। তার আগমন দেশের তরুণ সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে।

শাওন সরকার তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সফল নেতৃত্ব কামনা করেন এবং বলেন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত