টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 28 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
December 28, 2025 11:21 am

দিনাজপুরের বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বীরগঞ্জের সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অলি রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সোশ্যাল মোটিভেশন সার্ভিস
(এসএমএস)-এর প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক দীপংকর বর্মন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোশ্যাল মোটিভেশন সার্ভিসের ‘ইয়াং টু ইয়াং’ প্রকল্পের যুবকর্মী মুক্তা রায়। এ সময় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজ উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজ উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি ও ঐক্যবদ্ধ উদ্যোগই টেকসই পরিবর্তনের মূল শক্তি।
সভাটির আয়োজন করে এসএমএস এ্যালামনাই অ্যাসোসিয়েশন, বীরগঞ্জ। এতে সহযোগিতা করে ‘ইয়াং টু ইয়াং’ প্রকল্প, সোশ্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস), বীরগঞ্জ, দিনাজপুর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে

তিতাসে আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট দুর্বৃত্তদের হাতে খুন

হাদী হত্যা বিচারের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের হামলা

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে শোকজ

নাসিরনগরে বিস্ফোরক মামলায় পূর্বভাগের ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া গ্রেপ্তার

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার, চালু হচ্ছে এমআরটি লাইন-২ প্রকল্প, “রুট চূড়ান্ত”ব্যয় নির্ধারণ প্রায় ৬১ হাজার কোটি টাকা

অভিনেত্রী

নিজ বাসা থেকে পাকিস্তানী অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার