টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের শর্ট গানের গুলিতে মারা গেছেন আনসার সদস্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 4:17 am

ময়মনসিংহের ভালুকায় এক আনসার সদস্যের শটগানের গুলিতে আরেক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪৮)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। তাকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় দুজন ওই পোশাক কারখানায় দায়িত্বরত ছিলেন।

পরিদর্শক ‘তদন্ত’ মালেক জানান,
ওই কারখানায় আনসার সদস্য নোমান ও বজেন্দ্র একসঙ্গে বসেছিলেন। এসময় অসাবধানতাবশত নোমানের হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়ে বজেন্দ্রের গায়ে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন,
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন

দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

ঝিনাইদহে স্কুল শিক্ষিকার ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের

কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ভবনের ছাদে ধূমপানে বাধা অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে যুবক আহত

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

রাজধানীতে পেশাদার ছয় ছিনতাইকারী গ্রেফতার

তিতাসে অস্ত্র ও গুলিসহ ৪ নারী গ্রেফতার

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ