টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 1 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তের কিল ঘুষিতে এক আইনজীবীর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
January 1, 2026 8:52 am

রাজধানীর ভাটারা থানা বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তের মারপিটে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবী কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

বৃহস্পতিবার(০১ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি দিবাগত রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেট কারে। পরে মোটরসাইকেল থেকে নেমে ওই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেট কার চালককে কিল ঘুসি দিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলেই ওখানেই তার মৃত্যু হয়। তিনি জানান,নিহতর মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ নির্গত হচ্ছে, মুখ থেকে নেশা জাতীয় বন্ধু বের হচ্ছে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি পাবনা সদর জেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান। পেশায় তিনি আইনজীবী

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেপালে শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

গণমাধ্যমের তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে দেখতে হচ্ছে: মির্জা ফখরুল

উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৮

রাউজানে নবনির্বাচিত এমপিকে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম-এর শুভেচ্ছা বিনিময়

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

‎রাজপথের সাহসী সৈনিক নবীনূর ইসলাম নবীন-ত্যাগ, সংগ্রাম আর নেতৃত্বের এক উজ্জ্বল নাম

পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির ঘাতক স্বামী

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কেরানীগঞ্জের গুলিবিদ্ধ বিএনপি নেতার চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু