টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 1 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলেন বিদ্যালয় সভাপতি শরিফুল ইসলাম

প্রতিবেদক
মোঃ শান্ত খান
January 1, 2026 1:08 pm

নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সাভারের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বই বিতরণকালে তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের প্রতি আগ্রহ ও মনোযোগ আরও বাড়বে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থীই জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবে।

অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে তাঁর দল বিএনপি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

কুমিল্লা চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ভূরুঙ্গামারীতে ফিস্টুলা রোগী শনাক্তকরণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঈদের ছুটিতে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা ৩ দালালকে আটক করেছে

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড