রাজধানীর হাজারীবাগ থানাধীন ধানমন্ডি- ১৫নং স্টাফ কোয়ার্টারএকটি বাসায় মোছাঃ তাহারিম বেগম(২০)নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বৃহস্পতিবার(০১জানুয়ারি)রাত সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা স্বামী মোঃ সাব্বির হোসেন জানান, আমার স্ত্রী অতিরিক্ত রাগী প্রকৃতির পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের বাসা ১৫ নং ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের মোঃ হাফিজ উদ্দিনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















