টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মোজাম্মেল হক
January 2, 2026 4:07 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় শতগ্রাম ইউনিয়নের শাহাদাতের মিল চাতালে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাকবুলুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খতমে কোরআন ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহদাত হোসেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেন চলে যাওয়ার ১৩ বছর আজ

ফরিদপুরে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি চলছে সেনা টহল

প্রধানমন্ত্রীর সফরের পোষ্টে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা

হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

নাসিরনগর গোয়ালনগরে সংঘর্ষে মৃত্যুর খাতায় যোগ হলো আরো ১জনের

দীর্ঘদিনের রাজনীতিতে যা পাইনি, এবার তা পেলাম : বিএনপির এমপিকে আওয়ামী লীগ নেতা

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কদমতলী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ