টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 11 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির ধান

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
January 11, 2026 4:58 pm

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের অভিযানে। সরকারি মজুদের বিপুল পরিমাণ ধান ও চাল না পাওয়ার অভিযোগে একাধিক গোডাউন সিলগালা করেছে দুদক।

রবিবার উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জেলা খাদ্যগুদামে দিনভর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকার খাদ্যগুদামের আটটি গোডাউন সরেজমিনে পরিদর্শন করে বড় ধরনের মজুদ ঘাটতির অভিযোগ পায় সংস্থাটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদকের প্রাথমিক তদন্তে দেখা যায়, সরকারি রেকর্ড অনুযায়ী মজুদ থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায়নি ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল। এছাড়াও নিম্নমানের চাল সংগ্রহ,নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং সরকারি ধান অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অন্যদিকে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির কাছ থেকে নিম্নমানের ধান ক্রয়ের প্রমাণ পেয়েছে দু’দক।

মো. সাবদারুর ইসলাম, সহকারী পরিচালক, দুদক,কুড়িগ্রাম বলেন,“পরিদর্শনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চালের ঘাটতি পেয়েছি। সংশ্লিষ্ট গোডাউনগুলো সিলগালা করা হয়েছে। খাদ্যগুদাম কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু চাল মানবভোগের অনুপযোগী বলেও চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিয়ের পিড়িঁতে নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আহত পুলিশ হাসানকে দেখতে আইজিপি বাহারুল আলম ঢামেকে আসেন

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

জ্বালানি সংকট নেই, তবে পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৬ জন

বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকেও

আগামী শুক্রবার শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বিদ্যুৎস্পৃষ্ট

গলায় ফাঁস দিয়ে এক সেনেটরি মিস্ত্রির আত্মহত্যা