টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট নেই, তবে পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 11:30 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানির দাম কম থাকলে তা অপচয় ও পাচারের সুযোগ তৈরি করে। সেই পাচার রোধ করে শৃঙ্খলা আনার লক্ষ্যেই কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে। তবে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন ।

জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের সুবিধার্থে একটি সহনীয় মাত্রায় জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি আর তা বহন করতে পারছিল না, তাই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিরোধী দলীয় নেতার অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে ইতোমধ্যে পরিসংখ্যানসহ বিবৃতি দিয়েছেন, যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তিনি বলেন, বিষয়টি এখন জাতির কাছে পরিষ্কার। তাই সংসদ মুলতবি রেখে আলোচনার প্রয়োজন নেই।

তিনি বলেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। স্পিকারের কাছে অনুরোধ থাকবে, তিনি যেন বিরোধী দলীয় নেতাকে এই বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ দেন। সংসদ নেতার উপস্থিতিতে আমরা সেখানে গঠনমূলক আলোচনা করতে পারি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে তিতাসে জামায়াতে ইসলামীর গণমিছিল

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও উদ্বোধন

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

উত্তর বাড্ডায় এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

তিতাসে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার- ৩

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের ও দরিদ্রদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

অ্যাডভোকেট মেহেদী হাসানের নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় লিফলেট বিতরণ

কবিতা

চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু