রাজধানীর উত্তরায় পূর্বশত্রুতার জেরে দুই জন কুপিয়ে জখম করেছে এলাকার সন্ত্রাসী আহতরা হলেন, মোঃ মান্নান টুটুল (৩২) ও আব্দুল্লাহ আল-মামুন(৩০)ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সোমবার(১২ জানুয়ারি)বিকাল ৫টার দিকে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা মামা দলিল উদ্দিন জানান, কিছুদিন আগে এলাকার সন্ত্রাসী শান্তসহ ১০/১২ জন সন্ত্রাসী কার্যকলাপ করলে পুলিশকে খবর দেয় এবং ধরিয়ে দেয়। আজ বিরোধিতার জেরে দুইজনকে
উত্তরার ১৭ নং সেক্টর এলাকায়ৎকুপিয়ে তাদের কাছ থেকে নগদ ৬০,০০০ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে
তিনি আরো জানান, তাদের দুজনের বাসা ঢাকার তুরাগে চান্দুরা এলাকায় মান্নান টুটুল
কনস্ট্রাকশন ব্যবসায়ী ও আব্দুল্লাহ আল- মামুন (৩০) ছোটখাটো ঠিকাদারি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরায় এলাকা থেকে দুইজন ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে।আমরা জানতে পেরেছি তাদের দুজনের কাছে থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। দুজনকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।তাদের মাথায়ও শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে।



















